সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

উইকেট শিকারির শীর্ষে তাসকিন

অনলাইন ডেস্ক :

এবারের টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের উইকেট শিকারির শীর্ষে আছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ৩ ম্যাচে ১১.২৫ গড়ে ৮ উইকেট নিয়েছেন তিনি। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৬ ডট বল করে ২৫ রান খরচ করে শিকার করেছিলেন ৪ উইকেট তাসকিন। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাসকিন ছিলেন অমলিন। ইনিংসের প্রথম ওভারে বাভুমাকে তুলে নিলেও ৩ ওভারে ৪৬ দিয়েছিলেন তিনি। এরপর তৃতীয় ম্যাচে আবার ঘুরে দাঁড়ান এই পেসার। রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রান খরচায় নেন ৩ উইকেট। ৩ ম্যাচে মোট ৮ উইকেট নিয়ে সুপার টুয়েলভে উইকেট শিকারির তালিকায় শীর্ষে আছেন তাসকিন। এই তালিকায় ৭ উইকেট নিয়ে তার পরের অবস্থানে রয়েছে ইংলিশ পেসার স্যাম কারান। আর ৬ উইকেট শিকার করে তৃতীয় স্থানে রয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। ২২ অক্টোবর সুপার টুয়েলভের খেলা শুরু হলেও ১৬ তারিখ থেকে শুরু হয় প্রথম পর্বের খেলা। তাসকিনের চেয়ে ৩ ম্যাচ বেশি খেলে ১০ উইকেট শিকার করে টি-২০ বিশ্বকাপের এখন সর্বোচ্চ উইকেট শিকারি শ্রীলঙ্কা লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার পরেই ৯ উইকেট শিকার করে দ্বিতীয় স্থানে রয়েছেন জিম্বাবুইয়ান সেনসেশন সিকান্দার রাজা। মাহেশ থিকসানা ,মুজারাবানি, বাস ডি লিডেরও শিকার ৯ টি করে উইকেট।