সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

রামগড়ে বিজিবি জোন থেকে নতুন রিকশা পেয়ে মহাখুশি হতদরিদ্র বৃদ্ধ আব্দুল হাই

নিজাম উদ্দিন লাভলু, রামগড় :
সময়ের পর্রিবতনে অন্যান্য এলাকার মত রামগড়েও রিকশা ছেড়ে ইজিবাইক(টমটম) বা সিএনজি চালিত অটো রিকশা কিনে জীবিকা র্নিবাহ করছেন চালকরা । কিন্তু চরম অর্থাভাবে জর্জরিত রামগড় পৌরসভার মাস্টারপাড়ার বাসিন্দা হতদরিদ্র ষার্টোধ আব্দুল হাই’র পক্ষে টমটম তো দূরের কথা নতুন একটি রিকশাও কিনতে পারছিলেন না। ফলে বহুদিনের পুরাতন নিজের ভাঙাচূড়া রিকশা চালিয়ে কোন রকমে পরিবারের মুখের খাবার যোগাতেন। প্রায় অচল হয়ে পড়া রিকশাটি অতিরিক্ত শ্রম দিয়ে চালিয়ে কখনও কখনও নিজেই অসুস্থ হয়ে পড়তেন এ বৃদ্ধ রিকশা চালক। পথ চলতে এ বৃদ্ধ হত দরিদ্র রিকশা চালক নজরে আসে রামগড় বিজিবি জোন ও ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো: হাফিজুর রহমানের। তিনি এ বৃদ্ধ চালককে ডেকে নেন নিজ অফিসে। ভাঙাচূড়া অচলপ্রায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহের করুন কথা শুনে ব্যাটারি চালিত একটি রিকশা কিনে দেয়ার মনোস্থির করেন বিজিবি অধিনায়ক। কিন্তু ষার্টোধ রিকশা চালক আব্দুল হাই অধিক দামের ব্যাটারি চালিত রিকশার বদলে পায়ে চালিত রিকশা চান। তার পছন্দ অনুযায়ি পায়ে চালিত একটি নতুন রিকশাই কিনে দেন অধিনায়ক। রবিবার(৩০ অক্টোবর) ব্যাটালিয়ন সদরে জোন অধিনায়ক লে.কর্নেল মো: হাফিজুর রহমান তার হাতে তুলে দেন নতুন রিকশাটি। তার কাছে স্বপ্নেরমত অবিশ্বাস্য এমন একটি নতুন রিকশা পেয়ে আনন্দে আত্মহারা হন বৃদ্ধ রিকশা চালক।
রবিবার রামগড় জোন সদরে জোন ও ৪৩ বিজিবি’র আওতাধীন বিভিন্ন গ্রামের ১৪০টি গরীব, অসহায় পাহাড়ি-বাঙ্গালী পরিবারের মাঝে বিভিন্ন সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা দেয়া হয়। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় হতদরিদ্র বৃদ্ধ চালককে রিকশাছাড়াও প্রশিক্ষিত পাঁচজন দরিদ্র নারীকে ৫টি সেলাই মেশিন, গৃহ মেরামতের জন্য ৫ বান্ডেল ঢেউটিন, একটি টিউবওয়েল, ৪৭টি পরিবারকে চিকিৎসা ও বিবাহদানের জন্য আর্থিক সহায়তা এবং ৮১টি দুস্থ পরিবোরকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। জোন ও ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মো: হাফিজুর রহমান পি এস সি আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে ৪৩ বিজিবির সহকারী পরিচালক মো: রাজুসহ বিভিন্ন পদবীর কর্মকর্তা উপস্থিত ছিলেন।