সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কলাপাড়ায় দুই মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

পটুয়াখালীর কলাপাড়ায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মো.শহিদ (৪২), মো.জাকির হোসেন মোল্লা (২৭)। রবিবার রাতে মহিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মৎস্য বন্দর আলীপুর ও কুয়াকাটা থেকে এদের গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে এক কেজি ১২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিক্তিতে পৃথক দু’টি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ি মো.শহিদ মৎস্য বন্দর আলীপুরের নুরু মাঝী ওরফে নুরু মোল্লার ছেলে ও মো. জাকির হোসেন মোল্লা কুয়াকাটা পৌরসভার মেলাপাড়া মহল্লার মো.মোতাচ্ছের মোল্লার ছেলে।
মহিপুর থানার ওসি মো.আবুল খায়ের জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দু’টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।