সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গঙ্গাচড়ায় ভিক্ষুক পূর্ণবাসনের লক্ষে গাভী বিতরণ

জেলা প্রতিনিধি রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ের ভিক্ষুক পূর্ণবাসন তহবিলের ২য় পর্যায়ে ভিক্ষুক পূর্ণবাসনের লক্ষে নির্বাচিত ভিক্ষুকদের মধ্যে সহায়তা প্রদানে গাভী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে ৫ জন ভিক্ষুকের হাতে গাভী তুলেন দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, গঙ্গাচড়া ইউপি সদস্য মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। এদিকে গাভী পেয়ে মর্নেয়া ইউনিয়নের মৌভাষার অন্ধ ভিক্ষুক খোতেজা বেগম (৭০) খুশি হয়ে বলেন, আমার শেষ বয়সে সম্বল হিসেবে গাভী পেয়ে খুব উপকার হলো। এই গাভী পালনের মাধ্যমে শেষ বয়সে যেন ভিক্ষা করতে না হয় সে চেষ্টাই করবেন।