সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

১২ কেজি এলপিজির নতুন দাম ১২৫১ টাকা

ফাইল ছবি

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পেট্রোলিয়ামের নতুন দাম ঘোষণা করেছে। এতে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কেজিপ্রতি ৪ টাকা ২৫ পয়সা বাড়ানো হয়েছে।

সে হিসেবে প্রতিকেজি এলপিজির দাম ১০৪ টাকা ২৬ পয়সা। নতুন মূল্য অনুসারে খুচরা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ২৫০ টাকা।

বুধবার (২ নভেম্বর) সংস্থাটি ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে নতুন দাম নির্ধারণের তথ্য জানান। গ্যাসের নতুন এই দাম এদিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল ভার্চুয়াল ওই প্রেস ব্রিফিংয়ে নতুন দাম ঘোষণা করে বলেন, একইভাবে সাড়ে পাঁচ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত সিলিন্ডারের অন্যান্য আকারের এলপিজির দাম যুক্তিসঙ্গতভাবে বাড়বে।

ঘোষণা অনুযায়ী অটো গ্যাসের (মোটর গাড়ির জন্য ব্যবহৃত এলপিজি) মূল্য লিটারপ্রতি ৩ টাকা ৯৫ পয়সা বেড়ে আগের দাম ৫৪ টাকা ৩৩ পয়সা থেকে ৫৮ টাকা ২৮ পয়সা করা হয়েছে।

জলিল জানান, বেসরকারি অপারেটররা মধ্যপ্রাচ্য থেকে বৈদেশিক মুদ্রার মাধ্যমে আমদানি করে বলে এলপিজির মূল্য পুনর্নির্ধারণে ইউএস ডলারের দাম ১০৬ টাকা ২৫ পয়সা ধরা হয়েছিল।

তিনি বলেন, বৈশ্বিক বাজারে এলপিজির দাম উল্লেখযোগ্য হারে কমে গেলেও, স্থানীয় বাজারে ডলারের দাম বেশি থাকায় এর দামের নিম্নমুখী প্রবণতার পুরো সুবিধা পাচ্ছেন না ভোক্তারা।

গত মাসে ডলারের বিনিময় হার ধরা হয়েছে ১০৬ টাকা ৬৪ পয়সা।

রাষ্ট্রীয় মালিকানাধীন এলপি গ্যাস কোম্পানি দ্বারা বাজারজাতকৃত এলপিজির মূল্য যথারীতি থাকবে। কারণ এটি স্থানীয়ভাবে উৎপাদন হয় যার বাজার শেয়ার পাঁচ শতাংশের কম।

এই বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর স্থানীয় বাজারে এলপিজির দাম সর্বোচ্চ এক হাজার ৪৩৯ টাকা (১২ কেজি সিলিন্ডার) পর্যন্ত পৌঁছায়।

বাংলাদেশে এই বছরের জানুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম সর্বনিম্ন এক হাজার ২২৫ টাকা ছিল এবং ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলে এর দাম ক্রমাগত বৃদ্ধি পায়।

—-ইউএনবি