সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

‘পাঠান’ জ¦রে কাঁপছে বলিউড

অনলাইন ডেস্ক :

শাহরুখ খান আগেই কথা দিয়েছিলেন, জন্মদিনে মুক্তি দেবেন তার অভিনীত ‘পাঠান’ সিনেমার টিজার। অপেক্ষার অবসান ঘটিয়ে বিশেষ এই দিনেই মুক্তি পেয়েছে টিজারটি। ১ মিনিট ২৪ সেকেন্ড দৈর্ঘ্যরে টিজারে বাজিমাত করেছেন শাহরুখ খান। নেটিজেনদের দাবি-শাহরুখ জ¦রে কাঁপছে বলিউড। টিজারের শুরুতে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে পাঠানের অতীত। নেপথ্য কণ্ঠে শোনা যায়, তিন বছর ধরে নিখোঁজ তিনি। শেষ মিশনে পাঠানোর পর শত্রুপক্ষের হাতে ধরা পড়েন। কিন্তু বেঁচে আছেন কিনা তা জানা নেই! তারপর ভরাট কণ্ঠে ভেসে আসে-‘বেঁচে আছি।’ টিজারের বাকি অংশে পাঠান তথা শাহরুখ খানের ধুন্ধুমার অ্যাকশন আর দীপিকার আবেদনময়ী এন্ট্রি নজর করেছে দর্শকদের। টিজারটি দেখার পর থেকে প্রশংসায় ভাসছেন শাহরুখ খান। কমেন্ট বক্স ঘুরে অন্তত এমনটাই দেখা যায়। একজন লিখেছেন, ‘তার এন্ট্রি, তার ভয়েস, তার লাইন অতুলনীয়। রাজা ফিরছেন। শুভ জন্মদিন এসআরকে।’ আরেকজন লিখেছেন, ‘এমন কেউ নেই যে শাহরুখের রেকর্ড ভাঙতে পারেন। একমাত্র তার রেকর্ড তিনি নিজেই ভাঙতে পারেন।’ আরেকজন নিখেছেন, ‘এসআরকে কোনো নাম নয়, একটি ব্র্যান্ড।’ ‘পাঠান’ সিনেমার মাধ্যমে দীর্ঘ দিন পর রুপালি পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। এতে তার সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ২০২৩ সালের ২৫ জানুয়ারি সিনেমা হলে দেখা হবে এটি। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।