সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

মাস সেরার লড়াইয়ে কোহলি-মিলার-রাজা

অনলাইন ডেস্ক :

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অক্টোবর মাসের সেরা ক্রিকেটার হবার দৌঁড়ে মনোনীত হয়েছেন ভারতের বিরাট কোহলি, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা। গেল মাসে পাঁচ ইনিংসে দু’টি হাফ-সেঞ্চুরিতে ২২৪ রান করেন কোহলি। চলমান টি-টোয়েন্টি বিশ^কাপে সুপার টুয়েলভে মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ী অপরাজিত ৮২ রানের নান্দনিক ইনিংসও ছিলো রয়েছে তার। পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৬২ রান করে প্রথমবারের মত আইসিসি প্লেয়ার অব দ্য মান্থে মনোনায়ন পান কোহলি। গত মাসে ব্যাট হাতে দারুন ছন্দে ছিলেন মিলার। গুয়াহাটিতে ভারতের বিপক্ষে ৪৭ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেন তিনি। ওয়ানডে সিরিজে এক ম্যাচে অনবদ্য ৭৫ রানও করেছিলেন তিনি। বিশ^কাপে পার্থে ভারতের বিপক্ষে ৪৬ বলে অপরাজিত ৫৯ রান করে দলের জয়ে গুরুত্বপুর্ন অবদান রাখেন মিলার। গেল মাসে ব্যাট-বল হাতে দারুন ফর্মে ছিলেন রাজা। ব্যাট হাতে ১৪৫ রান ও বল হাতে ৯ উইকেট নেন তিনি। চলমান বিশ^কাপে ছয় ম্যাচে তিনবার সেরা খেলোয়াড় হন তিনি।