সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

রিজওয়ানকে হটিয়ে শীর্ষে সূর্যকুমার

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে হটিয়ে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাংকিংয়ের তালিকায় শীর্ষ স্থান দখল করেছেন ভারতের সূর্যকুমার যাদব। চলতি টি-টোয়েন্টি বিশ^কাপে গেল সপ্তাহে ব্যাট হাতে দু’টি হাফ-সেঞ্চুরি করেন সূর্য। নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ বলে অপরাজিত ৫১ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০ বলে ৬৮ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। এই দু’ইনিংসের সুবাদে রিজওয়ানকে টপকে শীর্ষস্থান দখলে নেন সূর্য। বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষে স্থান করে নিলেন সূর্য। ৮৬৩ রেটিং নিয়ে শীর্ষে আছেন সূর্য। ভারতের পক্ষে সর্বোচ্চ ৮৯৭ রেটিং ছিলো কোহলির। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে ১ হাজার ১৩ দিন শীর্ষে ছিলেন কোহলি। ৮৪২ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে আছেন রিজওয়ান। গত ৪ সেপ্টেম্বর থেকে শীর্ষে ছিলেন রিজওয়ান। শীর্ষ দশে উঠে এসেছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস, দক্ষিণ আফ্রিকার রিলি রুশো ও কোহলি। বোলিং র‌্যাংকিং তালিকার চার ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন শ্রীলংকার হাসারাঙ্গা ডি সিলভা। ৭০০ রেটিং নিয়ে বোলারদের তালিকায় শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান। ২৫৫ রেটিং নিয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।