সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

শ্রমিকের কাজ করতেন হ্যাটট্রিক করা বোলার

অনলাইন ডেস্ক :

অভিষেক টি-টোয়েন্টিতেই হ্যাটট্রিক! এমন ঘটনা ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এর আগে কখনই ঘটেনি। শুক্রবার বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে নাথান এলিসের। অভিষেকেই তিনি হ্যাটট্রিক করেছেন। টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম। যদিও তার দল কাল সিরিজ হেরেছে। তবুও জীবনযুদ্ধে বিজয়ী এলিসের অভিষেক হলো স্মরণীয়। চলতি বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার রিজার্ভ বেঞ্চের খেলোয়াড় ছিলেন এলিস। মূল দলেও ছিলেন না। পেসার রাইলি মেরেডিথের জায়গায় দলে সুযোগ পান ২৬ বছর বয়সী এই পেসার। তৃতীয় ম্যাচের শেষ ওভারের শেষ তিন বলে একে একে আউট করেন মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসানকে। তৈরি হয় নতুন ইতিহাসের। অথচ এই এলিসের জীবন ছিল ভীষণ কষ্টের। সংসারে অভাব থাকায় খেলা ছেড়ে বাসাবাড়িতে, অফিসে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র লাগানোর কাজ করেছেন। কখনো করতে হয়েছে নির্মাণ শ্রমিকের কাজ। কখনো ফার্নিচার তোলা ও নামানোর কাজ করতেন, কখনো ছবি আঁকতেন। সেন্ট ভার্জিলস কলেজের সহকারী শিক্ষক হিসেবে যোগদানের পর তার অভাব দূর হতে থাকে। ২০১৮ সালে এলিস খেলেন বিগ ব্যাশে সুযোগ পান। এরপর খেলেন তাসমানিয়া ক্রিকেট দলে। কিন্তু এলিসের সঙ্গে কোনো ক্লাব পেশাদার চুক্তি করছিল না। আবার হতাশ হয়ে ক্রিকেট ছাড়ার চিন্তা করেন। এরপরই তাকে সুযোগ দেন তাসমানিয়ার কোচ অ্যাডাম গ্রিফিথ। ওই লিগে তাসমানিয়াকে জিতিয়ে জাতীয় দলের নির্বাচকদের নজরে পড়েন। তার জীবন বদলে যায়।