সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

জাপান শিবিরে চোটের ছোবল

অনলাইন ডেস্ক :

কাতার বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালের ওঠায় লক্ষ্য স্থির করে আগেভাগে দল ঘোষণা করা জাপান শিবিরে চোট আঘাত হেনেছে। অ্যাকিলিসে চোট পেয়ে ছিটকে গেছেন ডিফেন্ডার ইউটা নাকাইয়ামা। ২৫ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের চোট পাওয়ার বিষয়টি বৃহস্পতিবার জানায় তার ক্লাব হাডার্সফিল্ড টাউন। ইংলিশ ফুটবলের দ্বিতীয় সারির লিগ চ্যাম্পিয়নশিপে গত বুধবার ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে অ্যাকিলিস টেন্ডনে চোট পান নাকাইয়ামা। সেরে উঠতে তার অস্ত্রোপচার প্রয়োজন বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী ২০ নভেম্বর শুরু হবে এবারের বিশ্বকাপ। এর জন্য দলগুলোকে স্কোয়াড ঘোষণার তারিখ ১৪ নভেম্বর বেঁধে দিয়েছে ফিফা। তবে সেই পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন মনে করেননি জাপানের কোচ হাজিমে মোরিয়াসু। জাতীয় দলের হয়ে ১৭টি ম্যাচ খেলা নাকাইয়ামাকে নিয়েই গত মঙ্গলবার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে কখনোই শেষ ষোলোর বৈতরণী পার হতে না পারা জাপান আগামী ২৩ নভেম্বর জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে। ‘ই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্পেন ও কোস্টা রিকা।