সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

ইনজুরির কারণে অনুশীলন করতে পারেনি লিটন

অনলাইন ডেস্ক :

ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিং ইনজুরির পড়ায় অ্যাডিলেডের কারণে রোল্টন ওভালে গতকাল শুক্রবার বাংলাদেশ দলের অনুশীলনে ছিলেন না দলের ওপেনার লিটন দাস। বাংলাদেশের একজন কর্মকর্তা জানিয়েছেন, লিটন ভালো আছেন এবং রোববার পাকিস্তানের বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে। সতর্কতা হিসেবে লিটনকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ভারতের বিপক্ষে ২৭ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিটন। তার ইনিংসের সুবাদে ভারতের বিপক্ষে জয়ের পথ তৈরি করেছিলো বাংলাদেশ। বৃষ্টি বিঘিœত ম্যাচের অষ্টম ওভারে রান নিয়ে গিয়ে ইনজুরিতে পড়েন লিটন। বৃষ্টির পর খেলা শুরু হলে রান নিতে সমস্যায় পড়তে হয় দলকে। ঐ ওভারের পরের বলেই রান আউট হন লিটন। লিটনের আউটের পর তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। তাতে অ্যাডিলেড ওভালে জয়ের স্বাদ পায় ভারত। ঐতিহাসিক জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে ৫ রানে ম্যাচ হারে বাংলাদেশ। এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঘটনাবহুল ম্যাচের পর লিটনকে নিজের একটি ব্যাট উপহার দেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি।