সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় সমবায় দিবস পালিত

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটির আয়োজন করা হয়।

দিবসটি পালন উপলক্ষে সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির সূচনা করা হয়। পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়নে এসে সমবেত হয়। এখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার রুকুনুুজ্জামান, ওসি (তদন্ত) আবুল কাশেম, উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুবা, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারী আলহাজ হারুন উর রশিদ, উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি অভিনুর ইসলাম প্রমুখ।

উক্ত র‌্যালী ও আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সমবায়ীবৃন্দ অংশ গ্রহন করেন।