সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

শেরপুরে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, শেরপুর :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা টিলাপাড়া গ্রামে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে । ৫ নভেম্বর শনিবার দিবাগত রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক অবিজল(৫৫) হক ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা টিলাপাড়া গ্রামের সামুশেখের ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে শনিবার সন্ধ্যার আগে থেকেই একদল বন্য হাতি আধাপাকা ধান খাওয়ার জন্য বালিজুড়ি সীমান্ত গ্রামেগুলোতে প্রবেশ করে। এসময় স্থানীয় কৃষকরা তাদের ধানক্ষেত রক্ষা করতে মশাল, লাঠিসহ বন্যহাতি প্রতিরোধের চেষ্টা করে । কিন্তু রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে কৃষকদের ধানক্ষেত খেয়ে সাবাড় করতে থাকলে জীবনের ঝুঁকি নিয়ে কৃষকরা হাতি তাড়াতে এগিয়ে যায়। এসময় হাতি ও মানুষের দৌড়াদৌড়ির এক পর্যায় হাতির পায়ে পিষ্ট হয়ে অবিজল মারাক্তকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন অবিজলের এমন মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ ও ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা মৃত কৃষকের খোঁজখবর নেযা এবং তার পরিবারকে সমবেদনা জানান।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।