সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রাজশাহীতে হেরোইনসহ ইউপি সদস্য আটক

রাজশাহীর পুঠিয়ায় হেরোইনসহ এক ইউপি সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার (৬ নভেম্বর) উপজেলার বানেশ্বর-চারঘাট সড়কের শিশিতলা নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ইউপি সদস্য ফরমান আলী রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার।

রাজশাহী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, রবিবার চারঘাট-বানেশ্বর সড়কের শিশিতলা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

তিনি জানান, ইউপি সদস্য ফরামান আলী মাদকাসক্ত। তবে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত কিনা তা নিশ্চিত জানা যায়নি।

ফরমান আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

—ইউএনবি