সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঠাকুরগাঁওয়ে ছাগলের অদ্ভুত ২ বাচ্চা!

ঠাকুরগাঁও সদর উপজেলায় একটি ছাগল অদ্ভুত দুইটি বাচ্চার জন্ম দিয়েছে। রবিবার (০৬ নভেম্বর) নারগুন ইউনিয়নের ছোট খোচাবাড়ি হাটপাড়ায় এ অদ্ভূত ঘটনা ঘটে।

জানা যায়, ওই এলাকার এক আদিবাসীর বাড়িতে পালিত একটি ছাগল তিনটি বাচ্চা জন্ম দিয়েছে। বাচ্চা তিনটির মধ্যে দুইটি বাচ্চা অদ্ভুত। অন্য বাচ্চাটি সুস্থ ও স্বাভাবিক। ছাগলের বাচ্চাগুলো দেখতে দলে দলে লোক ছুটে যাচ্ছে ওই বাড়িতে।

ছাগলটির তিনটি বাচ্চার মধ্যে একটি বাচ্চার চার পা ও দুই কান থাকলেও নেই নাক,দুটি চোখ একসাথে ও মাথায় একটি লাল বলের মতো টিউমার। আরেকটির চার পা ও দুই কান আছে, কিন্তু নাক ও জিহ্বা অস্বাভাবিক। দুইটি বাচ্চারই জিহ্বা বের হয়ে আছে।

স্থানীয়রা বলছেন, এর আগে তাদের এলাকায় ছাগলের এমন বাচ্চা আগে কখনো দেখেননি। বাচ্চা দুটি খেতে পারছে না।

ছাগলের মালিক মানকো মুর্মু বলেন,আগেও এই ছাগলটি অনেক বাচ্চা দিয়েছে; কিন্তু এমন বাচ্চা হয়নি। এবারেই প্রথম ছাগলটির এমন বাচ্চা হয়েছে। তবে ছেলে বাচ্চাটি খেতে পারছে ও সুস্থ আছে। আর দুটি মেয়ে বিরল আকৃতির বাচ্চাগুলো নিজে তার মায়ের দুধ খেতে পারছেনা। চামচে করে তাদের জিহ্বায় ঢেলে দেয়া লাগে, তারপরে একটু খেতে পারে। এমনিতে তারা খেতে পারছে না।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবুল কালাম আজাদ জানান, ছাগলের এমন বাচ্চা হওয়ার নির্দিষ্ট কোন কারণ নেই।

প্রজননসহ জন্মগত ও জীনগত বিভিন্ন কারণে এমন হতে পারে বলে জানান তিনি।

—ইউএনবি