সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

প্রান্তিক জনগোষ্ঠির ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠান কালীগঞ্জ উপজেলায় দলগ্রাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিক হয়। সোমবার বিকালে প্রফিট ফাউন্ডেশন এর আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সহযোগিতা এ অনুষ্ঠানে প্রধান অতিথি লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর ( সদ্য যুগ্ম সচিব পদে পদোন্নতি)। পিএফ এর নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোঃ আব্দুল মান্নান, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান ছনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফেরদৌস আহমেদ। আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোখলেছুর রহমান টুকু, কম্পিউটার প্রশিক্ষনার্থী সানজিদা লিপি প্রমুখ।
এতে ৬ মাস ব্যাপী ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে প্রান্তিক জনগোষ্ঠির বেসিক আইটির আওতায় ২০০জন কম্পিউটার প্রশিক্ষণার্থী সফল ভাবে প্রশিক্ষণ গ্রহণ করেন ।
এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষক, সাংবাদিক ,মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ববৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন লেলিন বসুনিয়া ও পিএফ এর মোঃ স্বাধীন ইসলাম ।