সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ (ঈশ্বরগঞ্জ) :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে র‍্যালি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে কালীবাড়ি রোড থেকে একটি র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ি এসে শেষ হয়।

উপজেলা যুবদলের সাবেক আহব্বায়ক মোস্তাফিজুর রহমান জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক উপজেলা যুবদলের সভাপতি একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য এএমডি রাকিবুল আলম রতনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান, শফিকুল ইসলাম মিন্টু, রফিকুল ইসলাম, আশিকুর রাজ্জাক ভুঁইয়া উজ্জ্বলসহ ময়মনসিংহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।