সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

দক্ষিণ কোরিয়ার সাথে উত্তর কোরিয়া নিয়ে আলোচনা করবেন বাইডেন

অনলাইন ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার (১৩ নভেম্বর) দক্ষিণ কোরিয়া ও জাপানী নেতৃবৃন্দের সাথে বৈঠকে উত্তর কোরিয়ার রাশ টেনে ধরার উপায় নিয়ে আলোচনা করবেন। আজ সোমবার চীনা নেতা শি জিনপিংয়ের সাথে মুখোমুিখ বৈঠকে বসতে যাচ্ছেন বাইডেন। উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রেক্ষিতে আশঙ্কা করা হচ্ছে দেশটি খুব শিগগীরই সপ্তম পরমাণু পরীক্ষা চালাবে। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, ইন্দোনেশিয়ায় জি ২০ সম্মেলনের ফাঁকে বাইডেন শি জিনপিংয়ের সাথে যে বৈঠক করবেন তাতেও পিয়ংইয়ংয়ের কর্মকান্ডের রাশ টেনে ধরতে চীনের ওপর চাপ দেবেন বাইডেন। এছাড়া তিনি উত্তর কোরিয়ার সৃষ্ট হুমকি মোকাবেলা নিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়েলের সাথে বৈঠকে আলোচনা করবেন বলেও হোয়াইট হাউস থেকে বলা হয়েছে। উল্লেখ্য, নমপেনে পূর্ব এশীয় শীর্ষ সম্মেলনের ফাঁকে এ তিন নেতার বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, শি’র সাথে বৈঠকে বাইডেন কোন দাবি তুলবেন না। বরং তিনি শি’কে এই বলে সতর্ক করবেন যে আরো ক্ষেপণাস্ত্র ও পরমাণু সক্ষমতা মানে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে তার সামরিক উপস্থিতি জোরদার করবে যা বেইজিং তীব্রভাবে বিরোধিতা করে। সুলিভান সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়া কেবল যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার জন্যে হুমকি সৃষ্টি করছে না, পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। বাসস