সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

টুর্নামেন্ট সেরার পুরস্কার পেলেন স্যাম কারেন

অনলাইন ডেস্ক :

ইংল্যান্ডের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২। রোববার (১৩ নভেম্বর) মেলবোর্নে পাকিস্তানকে তারা হারিয়েছে ৫ উইকেটে। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন স্যাম কারেন। শুধু তা-ই নয়, টুর্নামেন্ট সেরার পুরস্কারও উঠেছে এই ইংলিশ অলরাউন্ডারের হাতে। বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের ব্যাটিং একাই গুঁড়িয়ে দিয়েছেন স্যাম কারেন। ৪ ওভার বল করে বাঁহাতি মিডিয়াম পেসে মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। রান তাড়ায় নেমে বেন স্টোকসের অপরাজিত ফিফটিতে ১ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। পুরো টুর্নামেন্টে ৬ ম্যাচে স্যাম কারেনের উইকেট সংখ্যা ১৩টি। এর মাঝে আফগানিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে মাত্র ১০ রানে ৫ উইকেট নিয়েছিলেন। সেই সঙ্গে কারেনের ম্যাচ ইমপ্যাক্টও ছিল দারুণ। তাই বেশ কয়েকজন দাবিদার থাকা সত্ত্বেও টুর্নামেন্ট সেরা হিসেবে স্যাম কারেনকেই নির্বাচন করা হয়েছে।