সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

শেষের দুই গোলে জয় পেল মোহামেডান

অনলাইন ডেস্ক :

স্বাধীনতা কাপের উদ্বোধনী দিনে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শেষ মুহূর্তে দুই গোল করে স্বস্তির জয় পেয়েছে সাদা-কালোরা। মুন্সিগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে রোববার (১৩ নভেম্বর) বাংলাদেশ নৌবাহিনীকে ২-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত মোহামেডানকে আটকে রাখে জাতীয় দলের বেশ কয়েকজনকে নিয়ে গড়া নৌবাহিনী। কিন্তু ৮৪ ও ৮৭ মিনিটে দুই গোল করে ম্যাচ নিজেদের করে নেয় সাদা-কালোরা। ৮৩ মিনিটে কর্নার থেকে আসা বলে হেডে লক্ষ্যভেদ করেন সোলেমান দিয়াবাতে। তিন মিনিট বাদে গোল করেন জাফর ইকবাল। এতেই জয় নিশ্চিত হয় ঐতিহ্যবাহী দলটির।