সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ঝিনাইগাতীতে স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় কোভিড-১৯ মোকাবেলায় পল্লী চিকিৎসক, স্কাউট ও গার্লস ইন স্কাউটদের মাঝে স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জাইকা প্রকল্পের অর্থায়নে উপজেলা পরিচালন উন্নয়ন ও প্রকল্প (ইউজিডিপি) সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) উদ্দেগ্যে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়। মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট ও উপজেলার পল্লি চিকিৎসকরা কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবেলায় এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করবেন ।

উক্ত প্রশিক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও জাইকা প্রতিনিধি শাহিনা আক্তারের উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস.এম.এ ওয়ারেজ নাইম, উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডাঃ রাজীব সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফা কামাল, উপজেলা স্কাউট লিডার আলহাজ¦ হারুন রশিদ, উপজেলা স্কাউট সম্পাদক হারুন অর রশিদসহ অন্যান্যরা।

উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডাঃ রাজীব সাহা প্রাথমিক চিকিৎসার গুনগতমান বৃদ্ধিকল্পে দায়িত্ব কর্তব্য, পরিচালনা ও মনিটরিং বিষয়ে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন।