সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

১১দিন জেল খেটে মুক্ত হলেন গুনাথিলাকা

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে অস্ট্রেলিয়া এক নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা। ১১ দিন জেল খাটার পর অবশেষে তাকে জামিন দিয়েছেন সিডনির একটি আদালত। তাকে ছাড়াই বিশ্বকাপ শেষে দেশে ফিরে গেছে শ্রীলঙ্কা দল। তবে জামিন পেলেও এখনই দেশে ফিরতে পারবেন না গুনাথিলাকা। ইংল্যান্ডের কাছে হারের দিন ভোররাতে সিডনির হোটেল থেকে গ্রেপ্তার করা হয় গুনাথিলাকাকে। তার বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়। অনুমতি ছাড়াই শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া ছাড়াও অভিযোগকারী নারীর গলা টিপে ধরেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। সিডনির আদালত জানিয়েছেন, শ্রীলঙ্কার সরকার এবং সে দেশের ক্রিকেট সংস্থা গুনাথিলাকার পাশে দাঁড়ানোর কারণেই জামিন দেওয়া হয়েছে। দুই লাখ অস্ট্রেলিয়ান ডলারের বিনিময়ে জামিন পেয়েছেন গুনাথিলাকা। এর আগে গত ৭ নভেম্বর গুনাথিলাকার জামিন নাকচ করেছিলেন আদালত। ১১ রাত জেলে কাটানোর পর বৃহস্পতিবার আবার স্থানীয় আদালতে জামিনের আবেদন করেছিলেন। সেই আবেদনে আদালত সাড়া দেন। আদালতে তার আইনজীবী মুরুগান থঙ্গরাজ বলেন, অতীতে গুনাথিলাকার নামে কোনো পুলিশি রেকর্ড নেই। তার পাশে আছে শ্রীলঙ্কার সরকার। তা ছাড়া অভিযোগকারী নারী যে গলা টিপে ধরার অভিযোগ করেছেন, সেটারও কোনো প্রমাণ দেখাতে পারেনি পুলিশ। শারীরিক নির্যাতনের কোনো চিহ্নও পাওয়া যায়নি। জামিন পেলেও বেশ কিছু শর্ত মানতে হবে গুনাথিলাকাকে। প্রতিদিন থানায় হাজিরা দিতে হবে। অভিযোগকারী নারীর সঙ্গে কোনো রকম যোগাযোগ করা চলবে না। কোনো রকম ডেটিং অ্যাপ ব্যবহার করা যাবে না। আগামী ১২ জানুয়ারি আবার আদালতে শুনানি আছে। উল্লেখ্য, ২৯ বছরের এক নারী অভিযোগ করেছিলেন, দেখা করার কথা বলে তাকে জোরপূর্বক ধর্ষণ করেছেন গুনাথিলাকা। অভিযোগটি নিয়ে তদন্ত করছে সিডনি পুলিশ।