সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

স্কোয়াডে পরিবর্তনের আভাস স্ক্যালোনির

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপের আগে আরব আমিরাতের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। এমন প্রস্তুতিতে লিওনেল স্ক্যালোনির নির্ভারই থাকার কথা! অথচ প্রথম ম্যাচের মাত্র ৭ দিন আগে আর্জেন্টাই কোচ বলছেন, পরিবর্তন আসতে পারে বিশ্বকাপ স্কোয়াডে! প্রীতি ম্যাচ জয়ের পর স্ক্যালোনির বক্তব্য ছিল এমনই। অবশ্য এমন ভাবনার কারণও আছে। স্কোয়াডের সবাইকে পুরোপুরি ফিট পাচ্ছেন না। আবু ধাবির ম্যাচটা ম্যাচ মিস করেছেন ডিফেন্ডার রোমেরো, নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গোমেজ ও পাউলো দিবালা। তাই স্ক্যালোনি বলতে বাধ্য হয়েছেন, ‘আমাদের কিছু সমস্যা রয়েছে। বিশ্বকাপের কিছুদিন বাকি থাকায় স্কোয়াড নিয়ে ভাবতে হবে। আমরা পরিবর্তন আনতে পারি। আবার নাও পারি। এটা একটা সম্ভাবনা।’ তবে কাউকে বাদ দেবেন, এমনটাও নিশ্চিত করে বলেননি তিনি, ‘আমি বলতে চাচ্ছি না কাউকে বাদ দেবো। কয়েকজন আছেন, যারা পুরোপুরি ভালো অবস্থায় নেই। তাদের এই ম্যাচের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। তারা খেলার মতো ফিট অবস্থায় নেই এবং ঝুঁকিতে আছেন।’ ঝুঁকি আছে বলেই সতর্ক থাকতে চান স্ক্যালোনি, ‘আমাদের সতর্ক থাকতে হবে এইজন্য যে তাদের বাদ দেওয়ার পেছনে একটা কারণ ছিল।’ ফিফার নিয়ম বলছে, বিশ্বকাপ শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে কোনো প্লেয়ার ইনজুরিতে থাকলে তাকে পরিবর্তন করা যাবে। আগামী ২২ নভেম্বর গ্রুপ ‘সি’ তে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ সৌদি আরব। তার পর মুখোমুখি হবে মেক্সিকো ও পোল্যান্ডের।