সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

লেভানদোস্কি তিন ম্যাচ নিষিদ্ধ

অনলাইন ডেস্ক :

দল বদল করেও দুর্দান্ত ফর্মে রয়েছেন পোলিশ তারকা রবার্ত লেভানদোস্কি। চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত ১৮টি গোল করে ফেলেছেন তিনি। তবে বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে দুঃসংবাদ পেলেন এই তারকা। তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে নয়, লেভা নিষিদ্ধ হয়েছেন স্প্যানিশ লা লিগায়। ওসাসুনার বিপক্ষে লাল কার্ড দেখেন এই বার্সা ফরোয়ার্ড। ওই সময় বাজে আচরণের দায়ে তার নামে আরো তিন ম্যাচের নিষেধাজ্ঞা যোগ করে দিয়েছে রয়াল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। লেভার এই নিষেধাজ্ঞা বিশ্বকাপে কোনো প্রভাব ফেলবে না। কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপে রয়েছে লেভানদোস্কির পোল্যান্ড। ওই গ্রুপে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনাও। গ্রুপের অপর দুই দল হলো সৌদি আরব ও মেক্সিকো। ২২ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবেন লেভানদোস্কিরা।