সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

দ্বিতীয় ম্যাচে শেখ রাসেলের জয়

অনলাইন ডেস্ক :

স্বাধীনতা কাপের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘এ’ গ্রুপে বাংলাদেশ নৌবাহিনীকে ২-০ গোলে হারিয়েছে তারা। একটি করে গোল করেছেন মোহাম্মদ ইব্রাহিম ও এম্পিয়া মাপুকু। আগের ম্যাচে ফর্টিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল শেখ রাসেল। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে ২-০ ব্যবধানে হেরেছিল নৌবাহিনী। ম্যাচের দ্বিতীয় মিনিটেই শেখ রাসেলকে এগিয়ে নেন ইব্রাহিম। সতীর্থের বাড়ানো পাসে বল পেয়ে অফসাইড ফাঁদ ভেঙে বক্সে ঢুকে পড়েন মাপুকু। তাঁর বাড়ানো পাসে অনায়াসে জাল খুঁজে নেন ইব্রাহিম। ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কঙ্গোর ফরোয়ার্ড এম্পিয়া মাপুকু। তবে বাকি সময়ে আর ব্যবধান বাড়াতে পারেনি জুলফিকার মাহমুদের দল। দুই ম্যাচে এক জয় ও ড্র’তে চার পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালের পথে শেখ রাসেল। আজ দিনের আরেক ম্যাচে ফর্টিস এফসিকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। একটি করে গোল করেছেন সোলেমান দিয়াবাতে, ওলিভেইরা ও জাফর ইকবাল। টানা দুই ম্যাচ জিতল সাদা-কালোরা।