সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ড ম্যাচ

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো পারফরম্যান্স করার জন্য মুখিয়ে ছিল ভারতীয় দল। কিন্তু হার্দিক পা-ের দল মাঠেই নামতে পারল না। বৃষ্টির কারণে ভেস্তে গেল তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি। হতাশা নিয়েই ওয়েলিংটনের স্টেডিয়াম ছেড়েছে দুই দল। আগে থেকেই ম্যাচের দিন পর্যাপ্ত বৃষ্টির পূর্বাভাস ছিল। এমনকি বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যায়নি। নিউজিল্যান্ডের স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির জন্য ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। এ সিরিজ থেকেই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চাইছে ভারত। এই সিরিজে চারটি উইকেট তুলে নিতে পারলেই এক বছরে সর্বাধিক উইকেটের মালিক হয়ে যাবেন ভুবনেশ্বর কুমার।