সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

শেষ আট নিশ্চিত করল বসুন্ধরা কিংস

অনলাইন ডেস্ক :

টানা দুই জয়ে স্বাধীনতা কাপের শেষ আট নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার (১৮ নভেম্বর) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে আজমপুর ফুটবল ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে কিংস। জোড়া গোল ডোরিয়েল্টন গোমেজের, অন্যটি রাকিব হোসেনের। এর আগে প্রথম ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্সকে ১৪-০ গোলে বিধ্বস্ত করেছিল অস্কার ব্রুজোনের দল। নবাগত আজমপুরের বিপক্ষে ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা কিংস। রবসন রোবিনহোর থ্রু পাস ধরে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ শটে লক্ষ্যভেদ করেন রাকিব হোসেন। প্রথমার্ধে আরো কয়েক বার আক্রমণ শানায় কিংস কিন্তু আজমপুরের গোলরক্ষক রাজীবকে পরাস্ত করতে পারেনি। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ডোরিয়েল্টন গোমেজ। দ্বিতীয়ার্ধের যোগ করা প্রথম মিনিটে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন ডরিয়েল্টন। দিনের আরেক ম্যাচে মুন্সীগঞ্জে ফকিরেরপুলকে ৪-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। টানা দুই জয়ে শেষ আট নিশ্চিত হয়েছে তাদেরও। প্রথম ম্যাচে আজমপুরকে ২-১ ব্যবধানে হারিয়েছিল আবাহনী।