সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

টানা তৃতীয় মেয়াদে ফিফা সভাপতি হচ্ছেন ইনফান্তিনো

অনলাইন ডেস্ক :

টানা তৃতীয় মেয়াদে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো। আগামী বছরের মার্চ মাসে রুয়ান্ডার কিগালিতে ফিফা কংগ্রেসে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তিনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে ফিফা জানায়, গত মার্চে নির্বাচন আহ্বানের পর ফিফার সদস্য দেশগুলো শুধু ইনফান্তিনোকে প্রার্থী হিসেবে প্রস্তাব করেছিল। ২০২৩ সালের ১৬ মার্চ রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিত হবে ৭৩তম ফিফা কংগ্রেস। সেখানে একমাত্র প্রার্থী হিসেবে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন ইনফান্তিনো। ২০১৬ সালে ফিফা সেপ ব্লাটারের জায়গায় প্রথমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ইনফান্তিনো। এরপর ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদেও প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এর আগে দায়িত্বে থাকা ব্লাটার দুর্নীতির দায়ে ২০১৫ সালে নিষিদ্ধ হন। ১৭ বছর ধরে দায়িত্বে ছিলেন তিনি।