সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চট্টগ্রামে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই, গুলিতে নারী নিহত

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে মাদক মামলার আসামিকে ছিনিয়ে নেয়ার সময় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে গুলিতে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

নিহত নাজমা আক্তার (৩০) হানিফ বাহিনীর অভিযুক্ত মো. হানিফের বোন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল হোসেন জানান, শনিবার সন্ধ্যায় মাদক ব্যবসায়ী হানিফকে পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয় এবং কালুরঘাট এলাকায় পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে তার কয়েকজন সহযোগী তাকে ছিনিয়ে নেয়।

তিনি বলেন যে ‘হানিফ বাহিনীর’ সদস্যরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালাতে বাধ্য হয় এবং নাজমা ও পাঁচ পুলিশ সদস্য আহত হয়।

তিনি আরও বলেন, ‘সংঘর্ষে আহত নারীর মৃত্যুর খবর শুনেছি। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মরদেহ পাওয়া যায়নি।’

এদিকে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, গুলিবিদ্ধ এক নারীকে কালুরঘাট এলাকা থেকে চমেকে নিয়ে আসা হয় এবং তারপর তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহটি চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এছাড়া পুলিশের ওপর হামলার পর আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ওসি মইনুল।

—-ইউএনবি