সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

সশস্ত্র বাহিনী দিবস: সোমবার ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচল সীমিত

সশস্ত্র বাহিনী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে সোমবার ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচল সীমিত থাকবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তি অনুসারে, দিনটিতে সকাল ৭টা থেকে সকাল ১১টা এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই এলাকায় চলাচল সীমাবদ্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এইচএসসি পরীক্ষার্থীদের বহনকারী যানবাহন, সেনানিবাস এলাকায় অবস্থানকারী মানুষ ও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ব্যতীত সকল প্রকার যানবাহনকে ওই সময়ে স্টাফ রোডে যাওয়ার জন্য শহীদ জাহাঙ্গীর গেট পরিহার করার জন্য অনুরোধ করা হয়।

—-ইউএনবি