সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

আর্জেন্টিনা-সৌদি আরব লড়াই নিয়ে পরিসংখ্যান কী বলে?

অনলাইন ডেস্ক :

অষ্টাদশ বারের মতো এবার বিশ্বকাপ খেলছে আর্জেন্টিনা। বিশ্ব সেরার মঞ্চে সৌদি আরব আগে খেলেছে পাঁচ বার, টানা দ্বিতীয় বিশ্বকাপ খেলছে এশিয়ার দেশটি। দোহার লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার ‘সি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হবে এই দুই দল। বিশ্বকাপে এই প্রথমবার দেখা হতে যাচ্ছে আর্জেন্টিনা-সৌদি আরবের। মাঠের লড়াইয়ে নামার আগে দুই দলের আরও কিছু পরিসংখ্যান দেখে নেওয়া যাক।
* ১৯৭৮ ও ১৯৮৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। দুই বার রানার্সআপ হয়েছে ১৯৯০ ও ২০১৪ আসরে।
* ২০১৮ রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে শেষ ষোলোয় ৪-৩ গোলে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা।
* চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদেরই মাটিতে হারিয়ে গত বছর কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। শেষ হয় তাদের ২৮ বছরের শিরোপা খরা।
* ২০১৮ আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ৫-০ গোলে হারে সৌদি আরব। পরের ম্যাচে উরুগুয়ের কাছে ১-০ গোলে হারের পর গ্রুপের শেষ ম্যাচে মিশরকে ২-১ গোলে হারায় তারা।
* ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় এখন পর্যন্ত চার বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও সৌদি আরব। দুটিতে জয় পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ২০১২ সালে সবশেষ দেখায় প্রীতি ম্যাচটি শেষ হয় গোলশূন্য সমতায়।