সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

আগের মতোই ফিট আছেন রোনালদো

অনলাইন ডেস্ক :

চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে নানা কা-ে আলোচিত-সমালোচিত ক্রিস্তিয়ানো রোনালদো বিশ্বকাপের ঠিক আগে বিস্ফোরক এক সাক্ষাৎকারে অনেক বড় বিতর্কের জন্ম দিয়েছেন। অনেক দিন ধরে তার মাঠের পারফরম্যান্সও ভালো নয়। বিশ্বকাপে তাই কতটা আলো ছড়াতে পারবেন তিনি, সেই অনিশ্চয়তার জায়গা রয়ে গেছে। তবে পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেসের চোখে তাদের অধিনায়ক আগের মতোই দারুণ উজ্জীবিত ও শারীরিকভাবে ফিট আছেন। গত মৌসুমে ইউনাইটেডের সর্বোচ্চ গোলস্কোরার রোনালদো এবার ফর্মহীনতায় ভুগছেন শুরু থেকে। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০২২-২৩ মৌসুমে এখন পর্যন্ত গোল করেছেন কেবল ৩টি। শুরুর একাদশে অনিয়মিত হওয়ার পর কয়েকটি ম্যাচে সুযোগ পাননি মাঠে নামারও। মাঝে প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচে বদলি নামতে অস্বীকৃতি জানিয়ে পান নিষেধাজ্ঞা। পরিস্থিতি আরও ঘোলাটে করে গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ক্লাবের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন রোনালদো। যা শঙ্কায় ফেলে দিয়েছে ক্লাবে তার ভবিষ্যৎ। জাতীয় দলে রোনালদোর প্রেক্ষাপট অবশ্য একেবারেই ভিন্ন। তবে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রভাব পড়তেই পারে তার খেলায়। পর্তুগাল দলের ক্যাম্পে নেভেস অবশ্য রোনালদোর মাঝে কোনো ভিন্নতা দেখেননি। রোববার সংবাদ সম্মেলনে তিনি বলেন, দল হিসেবে তারা ভালো খেললে রোনালদো হয়ে উঠবেন অদম্য। “অনুশীলনে আমি যা দেখেছি, শারীরিকভাবে সে দারুণ আছে। তাকে নিয়ে আমরা মোটেও চিন্তিত না। দল হিসেবে আমরা ভালো করে জানি যে, আমরা কী করলে ম্যাচের দিন প্রত্যেক খেলোয়াড় তাদের সেরাটা দিতে পারবে। আমরা যদি দল হিসেবে ভালো খেলি, তাহলে ক্রিস্তিয়ানো (রোনালদো) অসাধারণ হয়ে উঠবে।” ক্লাবের মতো জাতীয় দলের হয়েও অবশ্য সাম্প্রতিক সময়ে ছন্দে দেখা যায়নি আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক রোনালদোকে। সবশেষ পাঁচ ম্যাচে গোল করেছেন দুটি, আর শেষের তিন ম্যাচে পাননি জালের দেখা। পেটের পীড়ার কারণে লিসবনে গত বৃহস্পতিবার নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেননি রোনালদো। ওই ম্যাচে ৪-০ গোলে জেতে তার দল। শনিবার পর্তুগালের অনুশীলনে অংশ নেন সাবেক ইউভেন্তুস ফরোয়ার্ড, সতীর্থদের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে তাকে। বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে পর্তুগাল। গ্রুপের অন্য তিন দল ঘানা, উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া। আগামী বৃহস্পতিবার প্রথম ম্যাচে রোনালদোদের প্রতিপক্ষ ঘানা।