সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

রামগড়ে অবৈধ বালু মহালে মোবাইল কোর্টের অভিযানে ২০ লক্ষ টাকার বালুসহ মেশিন জব্দ

নিজস্ব প্রতিবেদক, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালুে মহালে অভিযান চালিয়ে ২০ লক্ষ টাকার বালু ও বালু উত্তোলনে ব্যবহৃত পাম্প মেশিনসহ বিভিন্ন মালামাল জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামগড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রুপাইছড়ি গুদামবাড়ি এলাকায় একটি অবৈধ বালু মহালে অভিযান চালান ভ্রাম্যমান আদালত। এসময় ঐ অবৈধ বালুমহালে আনুমানিক ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। এছাড়া বালু উত্তোলন কাজে ব্যবহৃত দুটি পাম্প মেশিন ও পাইপসহ বিভিন্ন মালামাল জব্দ করেন আদালত। তবে অবৈধ বালু মহালের মালিক বা অন্য কাউকে পাওয়া যায়নি। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস এ মোবাইল কোর্ট পরিচালানা করেন। জব্দকৃত বালু ও মালামাল স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় দেওয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস জানান, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক নিলামে বিক্রি করে আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।