সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের মানববন্ধন, সমাবেশ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

পটুয়াখালীর কলাপাড়ায় এক রাখাইন পরিবারের জমি দখল, বসতবাড়ী আগুনে পুড়িয়ে দেয়া সহ নির্যাতন, নিপীড়নের ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় পৌর শহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে বাংলাদেশ আদিবাসি ইউনিয়ন নাগরিক উদ্যোগ কলাপাড়া এর আয়োজনে করে। প্রায় ঘন্টা ব্যাপী এ কর্মসূচিতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের ভূক্তভোগী রাখাইন পরিবারের সদস্যরা ও বিভিন্ন পাড়ার রাখাইন নেতৃবৃন্দসহ শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগ কলাপাড়া উপজেলার আহবায়ক কমরেড নাসির তালুকদার, রাখাইন সমাজ কল্যান সমিতির সাবেক সভাপতি লুফ্রু মাষ্টার, মানিকমালা খেলাঘর আসরের সভাপতি মিসেস মনোয়ারা বেগম, কৃষক সমিতি পটুয়াখালী জেলা শাখার সহ-সাধারন সম্পাদক সুভাষ নাগ, অবসরপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলাম, অধ্যাপক মোস্তাফিজুর রহমান মিলন, অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেন, ভুক্তভুগী মায়া রাখাইন, ফেনালই রাখাইন, তাহমিন রাখাইন প্রমূখ। সভা পরিচালনা করেন, শিক্ষক আতাজুল ইসলাম।
বক্তারা বলেন উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী রাখাইন পাড়ার রাখাইনদের নামে মিথ্যা প্রত্যাহারের দাবী জানান।