সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ময়মনসিংহের ত্রিশালের ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বালীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস ও থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। এরমধ্যে তিনজন পুরুষ একজন নারী ও এক মেয়ে শিশু রয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাঈন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, রবিবার রাত পৌনে আটটার দিকে ত্রিশাল থেকে ঈশ্বরগঞ্জের উচাখিলাগামী একটি সিএনজি একই দিক দিয়ে যাওয়া একটি ট্রাককে ওভারটেক করার সময় সিএনজিকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলে সিএনজির যাত্রী তিনজন পুরুষ, একজন নারী ও এক শিশু নিহত হয়।

তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তবে তাদের বাড়ি ঈশ্বরগঞ্জের উচাখিলা বলে জানা গেছে।

—ইউএনবি