সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

জমকালো আয়োজনে পর্দা উঠল কাতার বিশ্বকাপের

অনলাইন ডেস্ক :

সব অপেক্ষার অবসান হলো। কাতার বিশ্বকাপের বর্ণিল উদ্বোধনী হয়ে গেল।

বাংলাদেশ সময় রাত পৌনে ৯টায় কাতারের আল বাইত স্টেডিয়ামে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। কাতারের রাজধানী দোহা থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই স্টেডিয়ামটি ৬০০০০ দর্শক ধারণে সক্ষম।

এক ট্রফিতে চোখ রেখে লড়বে বত্রিশ দল। বাংলাদেশ সময় রোববার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। তার ঘণ্টা দেড়েক পরেই মাঠে নামবে স্বাগতিক কাতার-ইকুয়েডর। আল বাইয়াত স্টেডিয়ামে হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। দর্শকরা উদ্বোধনী আয়োজন উপভোগের জন্য আগেভাগেই জড়ো হন গ্যালারিতে।

বিশ্বকাপ সাধারণত হয় জুন-জুলাইয়ে। ইউরোপের ফুটবল মৌসুম শেষে। প্রস্তুতির জন্য তখন যথেষ্ট সময়ও মেলে। কাতারের প্রচণ্ড গরমের জন্য টুর্নামেন্টে হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে।

ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’ গাইবেন আমেরিকার শিল্পী লিল ববি। আর থিম সং-এর সঙ্গে নৃত্য করবেন মরোক্কোর নৃত্যশিল্পী মানাল ও রেহমা। তাদের সঙ্গে থাকবেন নোরা ফাতেহিও।

এছাড়া কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস-এরও সঙ্গীত পরিবেশনা থাকবে। ব্যান্ডটির সদস্য জুং কুক ‘ড্রিমার্স’ গানটি পরিবেশন করবেন বলে জানা গেছে। এছাড়া আমেরিকার মিউজিক্যাল গ্রুপ ‘ব্ল্যাক আইড পিস’ ও ইংলিশ গায়ক রবি উইলিয়ামসের পারফরম্যান্স করার কথা রয়েছে।

বাংলাদেশের ফুটবলপ্রেমীরা গাজী টিভি, টি-স্পোর্টস ও টফি লাইভ অ্যাপে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর উদ্বোধনী ম্যাচে অংশ নেয় স্বাগতিক কাতার-ইকুয়েডর।