সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

রামগড়ে ২ শতাধিক  দুস্থ মানুষকে  ফ্রি চিকিৎসা সেবা দিল বিজিবি

নিজস্ব প্রতিবেদক,  রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে দুই শতাধিক  অসহায় ও দরিদ্র  মানুষ পেল  বিনামূল্যে  চিকিৎসা সেবা।  ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ( বিজিবি) রামগড় জোনের উদ্যোগে এ চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) সকাল ১১ টায় রামগড়ের   নুরপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল  মো: হাফিজুর রহমান, পিএস সি ।

সকাল থেকে স্থানীয় নারী, পুরুষ, শিশু-বৃদ্ধা চিকিৎসাসেবা নিতে ক্যাস্পে উপস্থিত হন।  সংশ্লিষ্টরা জানায়, প্রায় দুইশ দুস্থ মানুষকে  বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা ও ওষুধপত্র দেয়া হয়।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসার  দায়িত্বে ছিলেন ২৩ বিজিবির  মেডিকেল অফিসার ডা. ক্যাপ্টেন মো. আশিকুর রহমান ও রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  ডা. মোঃ সাদ্দাম হোসেন।

৪৩ বিজিবি পরিচালক লে. কর্ণেল মো: হাফিজুর রহমান, পিএসসি  বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমন,  চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি বিজিবি  অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর  সেবা মুলক কাজে সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে । এ সময় ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহমদসহ বিজিবির  বিভিন্ন স্তরের কর্মকর্তা  উপস্থিত ছিলেন।