সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

রামগড়ে শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, রামগড় :

খাগড়াছড়ির জেলার কোনও এমন ঐতিহাসিক স্থাপনা নেই। তাই প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে জেলা প্রশাসনে ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসক।

সোমবার(২৯ নভেম্বর) শতবর্ষী এসডিও বাংলো প্রাঙ্গনে আধুনিক মানের শিশুবিনোদন কেন্দ্র ‘শিশু কানন’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক (যুগ্ম সচিব) প্রতাপ চন্দ্র বিশ্বাস।

উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমর কারবারি, রামগড় পৗরসভার মেয়র মো: রফিকুল আলম কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফরুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন । জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস আরও বলেন, ঐতিহাসিক এ নির্দশন দেখতে আসা পর্যটক ও স্থানীয় দর্শণার্থীদের বাড়তি বিনোদনের জন্য প্রাচীন এসডিও বাংলো চত্বরে আধুনিকমানের দৃস্টিনন্দন শিশু বিনোদন কেন্দ্র ‘শিশু কানন’ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এর কাজ শুরু হবে । জেলা প্রশাসক এ শিশু পার্ক নির্মাণে পূর্বে ঘোষিত ১২ লক্ষ টাকা ছাড়াও আরও ১০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন। অনুষ্ঠানে রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মিজানুর রহমান জেলা প্রশাসককে নিয়ে লেখা তার একটি সরচিত কবিতা আবৃতি করেন। অনুষ্ঠান শুরুর আগে তিনি ‘শিশু কানন’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর উপলক্ষ্যে এসডিও বাংলো প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস উপজেলার দুর্গম এলাকা বালুখালিতে একটি হাইস্কুলের ভিত্তিপ্রস্তর করেন এবং ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত রামগড় গণ পাঠাগার পুন:চালুর উদ্বোধন করেন।