সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

১ ডিসেম্বর থেকে ৭ দিনব্যাপী করোনার টিকাদান কর্মসূচি

ফাইল ছবি

সরকার বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে কোভিড-১৯ প্রতিরোধে সাত দিনের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করবে।

আগামী ৭ ডিসেম্বর এই কর্মসূচি শেষ হবে বলে বুধবার সাংবাদিকদের জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজিএইচএস) ও টিকাদান কর্মসূচির পরিচালক ডা.শামসুল হক।

তিনি বলেন, এই কর্মসূচির অধীনে প্রায় ৯০ লাখ লোককে টিকা দেয়া হবে। যেখানে ১৭ হাজার ১১৬টি দল কাজ করবে।

ডা. শামসুল হক আরও বলেন, কোভিড-১৯-বিষয়ক জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি (এনটিএসি) ভাইরাসের আরও বিস্তার রোধে কোভিড ভ্যাকসিনের চতুর্থ ডোজ দেয়ার সুপারিশ করেছে।

তিনি বলেন, এনটিএসি প্রথম ধাপে সম্মুখ সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব নাগরিক এবং গর্ভবতী নারীদের চতুর্থ ডোজ দেয়ার সুপারিশ করেছে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত শিশুসহ মোট জনসংখ্যার ৮৭ শতাংশ দেশে প্রথম ডোজ পেয়েছে এবং ৭৩ শতাংশ দ্বিতীয় ডোজ পেয়েছে।

—-ইউএনবি