সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আয়কর রিটার্ন জমা দেয়ার সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল: এনবিআর

ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাণিজ্য সংস্থার আবেদন বিবেচনা করে আয়কর রিটার্ন জমা দেয়ার তারিখ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে।

বুধবার ঢাকার সেগুনবাগিচাস্থ রাজস্ব ভবনের সভাকক্ষে জাতীয় আয়কর দিবস ২০২২ উপলক্ষে এক সেমিনারে বক্তৃতাকালে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম আনুষ্ঠানিকভাবে সময় বাড়ানোর ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী।

এনবিআর চেয়ারম্যান বলেন, ২৯ নভেম্বর পর্যন্ত প্রায় ২২ লাখ আয়কর রিটার্ন জমা পড়েছে।

তিনি বলেন, অনেক নতুন করদাতা এ বছর স্বেচ্ছায় রিটার্ন জমা দিচ্ছেন এবং অনেক করদাতা সময় বাড়ানোর আবেদন করেছেন। এসব বিবেচনায় সময় বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, আয়কর রিটার্ন জমা দেয়া সহজ করা হচ্ছে যাতে মানুষ ঝামেলামুক্ত পরিবেশে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারে।

এনবিআর চেয়ারম্যান বলেন, করযোগ্য আয়ের সবাইকে রিটার্ন জমা দিতে হবে।

—-ইউএনবি