সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খালেদা জিয়া ১০ ডিসেম্বরের সমাবেশে যোগ দিলে আদালত ব্যবস্থা নিবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া যদি ঢাকায় দলের ১০ ডিসেম্বরের সমাবেশে যোগ দেন, তাহলে আদালত প্রয়োজনীয় পদক্ষেপ নিবে।

বুধবার (৩০ নভেম্বর) ঢাকার রাজারবাগ এলাকায় বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের বার্ষিক প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় মন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়া শর্তসাপেক্ষে কারাগারের বাইরে আছেন এবং তিনি জনসভায় যোগ দিলে আদালত ব্যবস্থা নিবে।’

বিএনপি ১০ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে তাদের সমাবেশের অনুমতি পেয়েছে এবং সরকার তাদের সুষ্ঠুভাবে সমাবেশ করার অনুমতি দিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা যদি কোনো ধরনের সহিংসতার সূচনা করে তাহলে সেটা হবে বড় ভুল।’

প্রথমে সোহরাওয়ার্দী উদ্যান বা মানিক মিয়া এভিনিউতে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। তিনি বলেন, মানিক মিয়া এভিনিউ, যেখানে জাতীয় সংসদ অবস্থিত, একটি সীমাবদ্ধ এলাকা হওয়ায় তারা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠান করার অনুমতি পেয়েছে।

আসাদুজ্জামান খাঁন বলেছেন, ‘আমরা তাদের বলেছি যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে কারণ এটি তাদের রাজনৈতিক অধিকার, তবে সমাবেশের নামে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না।’

—-ইউএনবি