সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ব্রাজিলের চোটের তালিকায় এবার আরেকজন

অনলাইন ডেস্ক :

দিন যত যাচ্ছে বিশ্বকাপটা কঠিন হয়ে যাচ্ছে ব্রাজিলের। চোটের তালিকা বড় হওয়াই তার কারণ। সর্বশেষ চোটের তালিকায় যুক্ত হয়েছেন অ্যালেক্স সান্দ্রো। যে কারণে শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন ব্রাজিল ডিফেন্ডার। সুইজারল্যান্ডের বিপক্ষে কোমরে পাওয়া ইনজুরি তাকে বিপদে ফেলেছে। ব্রাজিলের দলীয় চিকিৎসক রদ্রিগো লাসমার বলেছেন, ‘সুইসদের বিপক্ষে ম্যাচের ৮৬ মিনিটে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান সান্দ্রো। পরীক্ষা-নিরীক্ষার পর দেখে গেছে বাম কোমরের পেশীতে চোট পেয়েছেন। ফলে ক্যামেরুনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে তার খেলা হচ্ছে না।’ সান্দ্রোর না থাকা ব্রাজিলের জন্য ধাক্কার। চোটের কারণে এরইমধ্যে বাইরে রয়েছেন নেইমার ও রাইট ব্যাক দানিলো। গোড়ালির চোটে আপাতত গ্রুপ পর্বে তাদের খেলা হচ্ছে না। তবে লাসমার বলেছেন, দুজনের চিকিৎসা ভালো মতো চলছে এবং তারা নকআউট পর্বের জন্য যথেষ্ট উন্নতিও করছেন। আরও জানা গেছে, ব্রাজিলের বেশ কয়েকজনই রোববার অসুস্থ ছিলেন। তাদের মধ্যে মিডফিল্ডার লুকাস পাকেতারও নাম ছিল। যে কারণে শনিবার অনুশীলনে তার থাকা হয়নি। রোববার সুইজারল্যান্ডের বিপক্ষেও বদলি হয়ে মাঠ ছেড়েছেন প্রথমার্ধের পর।