সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

১৭ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক :

আগামীকাল থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে স্বাগতিক পাকিস্তান। দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামছে ইংলিশরা। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১১টায়। ২০০৫ সালে নভেম্বরে সর্বশেষ পাকিস্তান সফর করেছিলো ইংল্যান্ড। ঐ সফরে তিন টেস্ট ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিলো দু’দল। টেস্ট সিরিজ ২-০ ও ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিলো পাকিস্তান। এরপর নিরাপত্তার কারণে পাকিস্তান সফর করেনি গেল মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করা ইংল্যান্ড। ২০০৫ সালের পর এ বছরের সেপ্টেম্বরে প্রথম পাকিস্তান সফর করে ইংলিশরা। বিশ্বকাপের আগে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ৪-৩ ব্যবধানে জিতেছে সফরকারী ইংল্যান্ড। এবারের সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফাইনালে খেলার আশা এখনও রয়েছে পাকিস্তানের। এজন্য নিজ ম্যাচগুলোতে তো জিততেই হবে। সেই সাথে বর্তমানে পয়েন্ট টেবিলের উপরের দিকে থাকা দলগুলোর হারের প্রত্যাশা করতে হবে পাকদের। ইংল্যান্ডের সম্ভাবনা নেই বললেই চলে। ১০ ম্যাচে ৭০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া। ৯ ম্যাচে ৫১ দশমিক ৮৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে পাকিস্তান। ১৯ ম্যাচে ৩৮ দশমিক ৬০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে ইংল্যান্ড।