সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

লিওনেল মেসি এখন প্যারিসিয়ান

অনলাইন ডেস্ক :

সব গুঞ্জনের অবসান, লিওনেল মেসি এখন পিএসজির খেলোয়াড়। কর বাদে বছরে সাড়ে তিনশো কোটি টাকা বেতন পাবেন মেসি। বাংলাদেশ সময় আজ বিকেল ৩টায় পিএসজির মিলনায়তনে সংবাদ সম্মেলন করবে পিএসজি। সেখানেই বার্সেলোনার হয়ে রেকর্ড ৬৭২টি গোল করা মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে ক্লাবটি।

বার্সেলোনার সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক শেষ, লিওনেল মেসির পিএসজিতে যোগ দেয়ার সম্ভাবনা নিয়ে চলছিল গুঞ্জন। এরইমধ্যে ফ্রান্স গণমাধ্যমে খবর, চুক্তি হয়ে গেছে, প্যারিসে যাচ্ছেন মেসি।

বার্সেলোনা থেকে ব্যক্তিগত বিমানে প্যারিসের উদ্দেশে সপরিবারে উড়াল দেন মেসি।

বিমানবন্দরে নেমেই সমর্থকদের হাত নেড়ে জানান, সব অপেক্ষার হয়েছে অবসান। এসেছি আমি তোমাদের হতে। বিমানবন্দর থেকে সোজা ক্লাবে যান মেসি। পিএসজির জার্সি আর মাস্ক পরেই দেন মেডিকেল টেস্ট।

মেডিক্যাল শেষ, এবার পার্ক দে প্রিন্সেসে আর্জেন্টাইন সুপারস্টার। করলেন ৩০ নম্বর জার্সি উন্মোচন এরপর হাল্কা ফটোসেশন শেষে জার্সি গায়ে নেমে পড়লেন মাঠে।

প্যারিসে ফুটবল জাদুকর, তাকে এক নজর দেখতে অধীর অপেক্ষায় ভক্তরা। সামনে এলেন মেসি, সেকি বাধভাঙা উল্লাস। ভক্তদের সামলে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও ক্লাব ওনারের সাথে সাক্ষাৎ। মেসিকে পেয়ে উচ্ছ্বসিত তারাও।

সবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। পিএসজির সাথে দুই বছরের চুক্তি সারলেন মেসি। ট্যাক্স বাদে বছরে সাড়ে ৩শ কোটি টাকা বেতন পাবেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। চাইলে আলোচনায় চুক্তির মেয়াদ বাড়তে পারে আরও এক বছর।

সাফল্যরাঙা ক্যারিয়ারে কাতালানদের পর এবার প্যারিসিয়ানদের কতটা দেবেন সেটাই দেখার অপেক্ষা।