সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

অনলাইন ডেস্ক :

নেইমারকে ফিরে পেয়ে যেন আসল ব্রাজিল হয়ে উঠল তিতের দল। ম্যাচ শুরুর বাঁশি বাজতেই ভিনিসিউস-রাফিনিয়া-রিশার্লিসনরা মেতে উঠলেন মোহনীয় ফুটবলে। দক্ষিণ কোরিয়ার জন্য যা হয়ে উঠল জটিল ধাঁধা। প্রথমার্ধেই চারবার জালে বল পাঠিয়ে ম্যাচের গতিপথ একরকম ঠিক করে ফেলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিরতির পর তাদের খেলায় ধার কমলেও ম্যাচের লাগাম সবসময় ফেভারিটদের হাতেই ছিল।

দোহায় স্টেডিয়াম ৯৭৪- এ সোমবার রাতে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচটি ৪-১ গোলে জিতেছে ব্রাজিল। সপ্তম মিনিটে তাদের গোল উৎসবের শুরু ভিনিসিউস জুনিয়রের পায়ে। একে একে স্কোরলাইনে নাম লেখান নেইমার, রিশার্লিসন ও লুকাস পাকেতা।

অন্যদিকে ৭৬ মিনিটে প্রথম গোল পেল কোরিয়া। ফ্রি কিক থেকে বল ফিরে পাওয়ার পর পাইক সিনওগোহ দূরপাল্লার শটে অ‌্যালিসন বেকারকে বাকরুদ্ধ করে দেন। ভলিতে বল নামিয়ে বাঁ পায়ের জোড়ালো শটে রক্ষণ ভাঙেন সিনওগোহ। বিশ্বকাপের অন‌্যতম সেরা গোল হিসেবে এটা বিবেচিত হবে। কোরিয়ার সমর্থকরা এই গোলের পর উল্লাস করেছে। ব্রাজিলের সমর্থকরাও হাতে তালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন।