সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

ভারতে ভূমিধসে ১১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশের কিন্নার জেলায় বুধবার ভূমিধসে কমপক্ষে ১১ জন নিহত এবং ৩০ জনেরও বেশি মানুষ মাটির নিচে চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিধসে একটি বাসসহ কয়েকটি যানবাহন ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ায় এই হতাহতের ঘটনা ঘটে।

হিমাচল প্রদেশের রাজধানী সিমলা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে রাজ্যের কিন্নর জেলার রেকং পিও-সিমলা মহাসড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ ছাড়াও প্যারা মিলিটারি ইন্দো-তিব্বতীয় বর্ডার ফোর্স (আইটিবিপি) শিগগিরই উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আইটিবিপি টুইট করেছে, হিমাচল প্রদেশের কিন্নর জেলার রেকং পিও-শিমলা হাইওয়েতে আজ (বুধবার) একটি ভূমিধসের খবর পাওয়া গেছে। এতে একটি ট্রাক, একটি বাস ও কয়েকটি যানবাহন ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে অনেকেই আটকা পড়ে আছে।

এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, নিহতদের নিকটবর্তী একটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যাদের উদ্ধার করা হয়েছে তাদেরও একই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় টুইট করে বলেছে, নরেন্দ্র মোদি পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।