সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

তৃতীয় দফায় ৫ দিনের রিমান্ডে মামুনুল

মহানগন ডেক্স :

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এই রিমান্ড মঞ্জুর করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে সাম্প্রতিক কর্মসূচিকে ঘিরে সহিংসতার পৃথক ঘটনায় পৃথক দুই মামলায় মামুনুলের ১৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আসামিপক্ষে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেসবাহ রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ এপ্রিল মামুনুলকে মোহাম্মদপুর থানার হামলা, মারধর ও চুরির মামলায় প্রথম দফায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ২৬ এপ্রিল হেফাজতের সমাবেশকে ঘিরে ২০১৩ সালের পল্টন ও মতিঝিল থানার দুই মামলায় ২ মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এবার তৃতীয় দফায় তার রিমান্ড মঞ্জুর হলো৷

গত ১৮ এপ্রিল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, ২০২০ সালে মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হামলা ও নাশকতার মামলায় মামুনুলকে গ্রেফতার করা হয়েছে।