সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ঈদের আগেই চীনা টিকা পাওয়ার প্রত্যাশা

ঈদুল ফিতরের আগেই চীনা টিকা পাওয়ার প্রত্যাশা করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (৪ মে) পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ঈদের আগে টিকা দেওয়ার জন্য চীন সরকার কাজ শুরু করেছে।

ঢাকার চীনা রাষ্ট্রদূতও এ বিষয়ে আশ্বাস দিয়েছেন। আমরা এ বিষয়ে আশাবাদী।

ড. মোমেন জানান, চীনে মে দিবসের পাঁচদিনব্যাপী ছুটি চলছে। এই ছুটি ৫ মে শেষ হবে। ছুটির কারণে সেখানে সব কিছু বন্ধ রয়েছে।

তিনি জানান, টিকা পেতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা চলছে।

এর আগে সোমবার স্বাস্থমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছিলেন ১০ মে’র মধ্যে চীন থেকে টিকা আসবে।