সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

পেলের স্বাস্থ্যের ক্রমশ উন্নতি হচ্ছে

অনলাইন ডেস্ক :

ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলের স্বাস্থ্যের ক্রমশ উন্নতি হচ্ছে বলে সাও পাওলো হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। কোলন ক্যান্সারে আক্রান্ত ৮২ বছর বয়সী ব্রাজিলিয়ান এই লিজেন্ড গত সপ্তাহে হাসপাতলে ভর্তি হন। কাতার বিশ^কাপ চলাকালীন এই অসুস্থতার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে বিশ^জুড়ে পেলের সমর্থকরা উদ্বীগ্ন হয়ে পড়েন। এমনকি কাতারে খেলতে যাওয়া পুরো ব্রাজিল দলই পেলের দ্রুত সুস্থতার জন্য সকলকে প্রার্থনার আহবান জানান। গত মঙ্গলবার পেলে সাও পাওলোর হাসপাতালে ভর্তি হবার পর চিকিৎসকরা জানিয়েছিলেন চলমান কেমোথেরাপি পুর্নমূল্যায়ন করতেই তাকে আনা হয়েছে। ২০২১ সালের সেপ্টেম্বরে কোলন টিউমার অস্তোপচারের মাধ্যমে অপসারনের পর থেকেই তাকে কেমোথেরাপি দেয়া হচ্ছে। পেলের পরিবার অবশ্য জানিয়েছে তিন সপ্তাহ আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি। এ কারনেই তার শ্বাসযন্ত্রে প্রদাহ দেখা দিয়েছে। চিকিৎসকরা এন্টোবায়োটিক দিয়ে তা সাড়িয়ে তোলার চেষ্টা করছেন। মেডিকেল দল গতকাল বুধবার এক বিবৃতিতে বলেছে, ‘তিনি ক্রমশই সুস্থ হয়ে উঠছেন, বিশেষ করে তার শ্বাসযন্ত্রের প্রদার অনেকটাই ভালর পথে। তিনি এখনো বিশেষ রুমেই রয়েছেন। নতুন করে তার মধ্যে কোন ধরনের সমস্যা দেখা দেয়নি। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। ’ মঙ্গলবার দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শেষ আট নিশ্চিত করার পর দুর্দান্ত এই জয়টিকে পুরো ব্রাজিল দল পেলের জন্য উৎস্বর্গ করেছিলো। পেলের নাম ও ছবি সম্বলিত একটি ব্যানার নিয়ে ম্যাচ শেষে নেইমার ও তার সতীর্থরা মাঠের ভিতরে এসে ব্রাজিলিয়ান এই কিংবদন্তীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পেলে নিজেও হাসপাতলের বেডে শুয়ে ব্রাজিলের এই খেলা উপভোগ করেছেন। ম্যাচের আগে তিনি সামাজিক যোগযোগ মাধ্যমে পুরো দলকে অনুপ্রানীত করে পোস্টও দিয়েছেন।