সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

তৃতীয় বারের মতো মৌলভীবাজারের শ্রেষ্ঠ হলো কুলাউড়া থানা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে কুলাউড়া থানাকে নির্বাচিত করা হয়েছে। ৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সভায় তৃতীয় বারের মতো ভালো পারফর্মমেন্সের পুরস্কার স্বরূপ কুলাউড়া থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়। পুরস্কার হিসেবে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুছ ছালেকের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। এদিকে জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন কুলাউড়া থানার এএসআই মো: তাজুল ইসলাম।

জানা যায়, কুলাউড়ায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতিসহ গত নভেম্বর মাসের অভিন্ন মানদণ্ডের আলোকে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে কুলাউড়া থানাকে নির্বাচিত করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মোহসিনসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ অফিসারবৃন্দ।